২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সংবাদ কর্মীরা জাতির দর্পনঃ ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)


লোহাগাড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ৩মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-১৭ উপলক্ষে এক আলোচনা সভা নতুন মা-মণি হাসপাতালের হল রুমে অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়ার সর্বস্হরের প্রিয় মানুষ,আইন শৃঙ্কলার কর্ণধার, লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত আলেচনা সভায় বক্তব্যে রাখেন লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্টাতা পরিচালক ও খাদিজাতুল কোবরা রঃ হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা চেয়ারম্যান সমাজসেবক ও দানবীর এম.এ কাশেম, দৈনিক প্রথম আলোর লোহাগাড়া প্রতিনিধি অধ্যাপক পুষ্পেন চৌধুরী, দৈনিক সাঙ্গু বিশেষ প্রতিনিধি সাংবাদিক মামুনুর রশিদ মামুন,সাংবাদিক আবদুল জব্বার ফিরোজ,সাংবাদিক মনির আহমদ আজাদ,সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক জাহেদুল ইসলাম,সাংবাদিক কামরুল ইসলাম,সাংবাদিক খোকন সুশীল।সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় অনুষ্টানে উপস্হিত ছিলেন আবুল কালাম আজাদ, সাংবাদিক এইচ এম জসিম উদ্দিন,আতাউর রহমান মাসুদ,এরশাদ হোছাইনসহ আরো অনেকেই। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) বলেন,সংবাদ কর্মীরা জাতির বিবেক,জাতির দর্পন।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে লোহাগাড়ার সংবাদ কর্মীরা অগ্রণী ভূমিকা রাখবেন।তিনি লোহাগাড়া প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।