মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সংগ্রাম করে অধিকার আদায় করা হবে

শেয়ার করুন

JSS NEWS
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস) এর ৫ম কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বাজারস্থল হেডম্যান এ্যাশোসিয়েশন কার্যালয়ে অনুষ্টিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস এর কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জলিমং মারমা। প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন- সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে না। সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের সাথে প্রতারণা করছে। এই প্রতারণার মূল্য সরকারকে দিতে হবে। বিগত ২৫টি বছর সশ্রস্ত্র সংগ্রাম করে পার্বত্য চুক্তির জন্য আন্দোল চলেছে। আগামীতে সংগ্রাম করে অধিকার আদায় করা হবে। সরকার চুক্তি বাস্তবায়ন করবে না তাই পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১লা মে থেকে পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতি নেতৃত্বে ঘোষিত অসহযোগ আন্দোলনে সংগ্রাম চলবে। তাই এখনো সময় আছে সরকারে শুভবুদ্ধির উদয় হলে যথাসময়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সময়সূচি ভিত্তি রুপরেখা ঘোষনা করার জন্য সরকারে প্রতি আহবান জানান। এসময় পার্বত্য এলাকায় ভূমি লীজ, রোহিঙ্গা সন্ত্রাসী, রোহিঙ্গা অনুপ্রবেশ, ভূমি দখল, ভূমিদস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে বক্তব্যে। সম্মেলনে আগত নেতাকর্মীদের উদ্দেশ্য চুক্তি বাস্তবায়ন দাবী আদায়ের জন্য যে কোন পরিস্তিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেএসএস এর বান্দরবান জেলা কমিটির সভাপতি উছোমং মারমা, য়াংঙা ¤্রাে সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কমিটি, রতিন্দ্র তংচংঙ্গা জেলা কমিটি সদস্য, মংমং মারমা, মংনু মারর্মা, কিরণ তংচঙ্গ্যা প্রমুখ। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে জেএসএস এর ১৯ সদস্য কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে মংমং মারমা, সাধারণ সম্পাদক মংনু মারমা ও সাংগঠনিক সম্পাদক কিরণ তংচংগ্যার নাম ঘোষনা করা হয়।

শেয়ার করুন