মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে শেখ হাসিনার আহ্বান

শেয়ার করুন

সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে উপস্থিত হয়ে এ আহ্বান জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টার কিছু আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ কাউন্সিল অধিবেশন শুরু হয়।

অধিবেশনে কাউন্সিলরদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতার আদর্শ মেনে সবাইকে চলতে হবে। যেসব জেলায় এখনো সম্মেলন হয়নি, সেগুলো দ্রুত করতে হবে।
শেখ হাসিনা বলেন, শীতের তীব্রতা বেড়েছে। সকালে রাজধানীতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আমরা চাচ্ছি কর্মসূচি সংক্ষিপ্ত করে দ্রুত শেষ করতে।
তিনি বলেন, এই অধিবেশনের শেষপর্যায়ে আপনারা নতুন নেতা নির্বাচন করবেন। আমরা চাচ্ছি কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করে বিকেলের আগেই নতুন নেতা নির্বাচনের কাজ সম্পন্ন করতে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতার অধিকার যাতে মানুষ পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে।
২১তম কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রায় সাত হাজার কাউন্সিলর যোগ দিয়েছেন। তাদের মতামতের ভিত্তিতেই দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
এর আগে শুক্রবার বিকেলে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন