মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

শেয়ার করুন

aw1hz2utnje1ms5qcgc
ব্রাক্ষণবাড়িয়াসহ সারাদেশে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে জেলা পূজা উৎযাপন কমিটি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মাবনববন্ধনে চারটি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মাদারীপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অরবিন্দ চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণতোষ মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট বিমল বাড়ৈ, বিমল দেবনাথসহ অনেকে।

শেয়ার করুন