৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ২০ মাঘ, ১৪৩২ | ১৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

‘সংকটের শুরু থেকেই রোহিঙ্গাদের পাশে রয়েছে আওয়ামী লীগ সরকার’

কক্সবাজার সময় ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বাধীন সরকার ও তাঁর দল আওয়ামী লীগ সংকটের শুরু থেকেই রোহিঙ্গাদের পাশে রয়েছে।

তিনি বলেন, সরকার এ সংকটের শেষ না হওয়া পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর বর্বর হামলা থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে থাকবে।

মন্ত্রী আজ কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালংয়ে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) আয়োজিত স্বাস্থ্যক্যাম্প পরিদর্শন এবং থ্যাং খালী বাগগুনায় ত্রাণ বিতরণকালে একথা বলেন।

তিনি বলেন, টেকনাফ ও উখিয়া এলাকার বারোটি রোহিঙ্গা ক্যাম্পে দশ হাজার স্যানিটারি ল্যাট্রিন প্রয়োজন।

চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও নিরাপদ পানি নিশ্চিত করতে দেশ-বিদেশের সাহায্য সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় সংসদ সদস্য আবদুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।