মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

শ্রীলঙ্কাকে ৩২৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

শেয়ার করুন

কলম্বো টেস্টে ব্যক্তিগত ৮২ রানে যখন তামিম আউট হয়েছিলেন, তখন ডাগআউটে দাঁড়িয়ে খুব বিরক্তি প্রকাশ করেছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সামনা সামনি না দেখলেও পরে টিভি রিপ্লেতে তা দেখেছেন তামিম। যদিও জয়ের পর হাথুরু বলেছিলেন, তামিমের প্রতি কোনো রাগ নেই তার।

কিন্তু তামিম কি কোচের সেই বিরক্তি প্রকাশের ধরনটা মনের মধ্যে গেঁথে রেখেছিলেন? আর ভেবেছিলেন ব্যাট দিয়েই কোচকে জবাবটা দেবেন! এজন্যই হয়তো ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে পণ করে নেমেছিলেন তামিম ইকবাল!

আগ্রাসী তামিমকে আজ দেখা গেল ভিন্নরূপে। শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে সেঞ্চুরি তুলেই মাঠ ছাড়েন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারকে। ১৪২ বলে ১২৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ১৫টি বাউন্ডারি আর একটি ছক্কায়।

 

তামিমের সেঞ্চুরির সঙ্গে সাব্বির-সাবিকের অসাধারণ দুটি হাফ সেঞ্চুরির ওপর ভর করেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে ৩২৪ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

তামিমের সেঞ্চুরির পাশাপাশি এদিন উজ্জ্বল ছিল বন্ধু সাকিব আল হাসানও। তামিমের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৪ রানের দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি। নিজেও তুলে নেন হাফ সেঞ্চুরি। ৭২ রান করে আউট হন সাকিব আল হাসান।

শুধু সাকিবই নয়, তামিমকে দারুণ সঙ্গ দেন সাব্বির রহমানও। দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে বড় ইনিংসের ভিত গড়ে যান এ ড্যাশিং ব্যাটসম্যান। তিনি আউট হন ৫৪ রানে। ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৪ রান করে বাংলাদেশ দল।

বিস্তারিত আসছে…

শেয়ার করুন