২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মরিচ্যা শ্রমিকদের প্রতিবাদ সভায় চেয়ারম্যান শাহ আলম

‘শ্রমিক নির্যাতনকারি সেই ইউনুছ ভুট্রোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’

নিজস্ব প্রতিবেদকঃ শ্রমিক নির্যাতনকারি মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সেই ইউনুছ ভুট্রোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’। প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে রেহাই দেয়া হবে না। শনিবার সন্ধ্যায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মরিচ্যা বাজারে আয়োজিত সমাবেশে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ও মরিচ্যা খুনিয়া পালং সিএনজি ফোর ষ্টোক,টমটম চালক সমিতির উপদেষ্টা অধ্যক্ষ শাহা আলম এই কথা বলেন।
তিনি চেয়ারম্যান ভুট্রোকে একজন মাদক ব্যবসায়ী আখ্যায়িত করে বলেন, যেই লোক মাদকের সঙ্গে জড়িত, জাতি তার কাছে ভালো কিছু আশা করতে পারে না।

সমাবেশে হলদিয়া পালং ইউনিয়ন অাওয়ামীলীগ সভাপতি, সমিতির উপদেষ্টা সাবেক মেম্বার মো: ইসলাম , হলদিয়া ১নং ওয়ার্ডের মেম্বার, সংগঠনের উপদেষ্টা এম মনজুর অালম,মরিচ্যা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক অাজিজুর রহমান সহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ,জন প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আহত মরিচ্যা খুনিয়া পালং সিএনজি ফোর ষ্টোক,টমটম চালক সমিতির সভাপতি জাফর আলম জানান, সম্প্রতি সড়কে চলাচল অবস্থায় একটি মাইক্রোবাস ও সিএনজি দূর্ঘটনার ঘটনা ঘটে। এনিয়ে শুক্রবার সকালে মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ভুট্রো তার বাড়িতে শালিস বৈঠকের আহবান করেন। তার আহবানে আমার নেতৃত্বে শ্রমিক নেতারা তার বাড়িতে উপস্থিত হলে অর্তকিত চেয়ারম্যান ভুট্রো আমাদের উপর হামলা চালায়। এতে জাফর আলম ও সিএনজি চালক ইউনুস গুরুত্ব আহত হয়।

প্রসঙ্গঃ শুক্রবার নিজ বাড়িতে সালিশ বৈঠকে ডেকে নিয়ে দুই শ্রমিকের হাত গুড়িয়ে দেয় রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ভুট্রো। শনিবার সকাল থেকে এর প্রতিবাদে ৫ টি শ্রমিক সংগঠনের ব্যানারে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। শুধু তাই নয়, এর প্রতিবাদে একই দিন বিকেলে প্রতিবাদ সভাও ডাক দেয় শ্রমিক নেতারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।