৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনার নাটকীয় জয়

khulna-sm20161109175630
জয়ের জন্য শেষ ওভারে রাজশাহীর প্রয়োজন ৭ রান। আবুল হাসান রাজু আর মোহাম্মদ সামি উইকেটে। বোলার মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি ক্রিকেটে খুব সহজেই এই লক্ষ্য পার হওয়া যায়। আবার গৌরবময় অনিশ্চয়তায় ঢাকা থাকে শেষের এই মুহূর্তগুলোও। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেই অনিশ্চয়তার চূড়ান্ত রূপই দেখলো ক্রিকেট ভক্তরা।

দারুণ টান টান উত্তেজনা। শ্বাসরূদ্ধকর পরিস্থিতি। শেষ পর্যন্ত ৩ রানের নাটকীয় এক জয় নিয়েই মাঠ ছাড়লো খুলনা টাইটান্স। হারিয়ে দিলো রাজশাহী কিংসকে।

মাহমুদউল্লার প্রথম বল থেকেই এক রান নিয়ে ফেলেন আবুল হাসান রাজু। দ্বিতীয় বলে মোহাম্মদ সামি লেগ বাই থেকে নেন ১ রান। তৃতীয় বলে ওয়াইড। যোগ হলো আরও এক রান। শেষ চার বলে প্রয়োজন ৪ রান। পরের বলেই আরিফুল হকের হাতে দারুণ এক ক্যাচে পরিণত হন আবুল হাসান রাজু।

বল বাকি তিনটা, রান প্রয়োজন ৪। চতুর্থ বলেও উইকেট। এবার আউট হলেন মোহাম্মদ সামি। মাহমুদউল্লাহর ঘূর্ণিতে বোল্ডই হয়ে গেলেন তিনি। সম্ভাবনা তৈরি হলো হ্যাটট্রিকের। ৫ম বলে স্ট্যাম্পিংয়ের জোরালো আবেদন। থার্ড আম্পায়ার কল করে দেখা গেলো, না আউট হননি নাজমুল হাসান। তবে ওই বলে রানও হয়নি।

শেষ বলে প্রয়োজন ৪ রান। একটি বাউন্ডারি মারলেই কেল্লাফতে। সে লক্ষ্যেই মাহমুদউল্লাহকে এগিয়ে এসে খেলতে যান নাজমুল হাসান। কিন্তু ব্যাটেই বল লাগাতে পারেননি। হয়ে গেলেন স্ট্যাম্পিং। শেষ ওভারে এমন নাটকীয়তায় শেষ পর্যন্ত ৩ রানে খুলনার কাছে হেরে গেলো রাজশাহী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।