মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

শোক দিবস উপলক্ষে উখিয়া প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

শেয়ার করুন

শাহেদ হোছাইন মুবিন, উখিয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উখিয়া প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১ টায় উখিয়া প্রেসক্লাব ভবন প্রাঙ্গণে গাছের চারা লাগিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনটির
প্রধান পৃষ্ঠপোষক ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।

এসময় উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোরশেদ, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সহ সভাপতি হুমায়ুন কবির জুশান, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর, ক্রীড়া ও প্রচার সম্পাদক মাহমুদুল হক বাবুল, নির্বাহী সদস্য ফারুক আহমদ, নির্বাহী সদস্য ওবাইদুল হক আবু চৌধুরী, নির্বাহী সদস্য নুর মোহাম্মদ সিকদার সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী-প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচিতে প্রত্যেক মানুষকে নিজ নিজ দায়িত্বে কমপক্ষে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। “গাছ আমাদের পরম বন্ধু। তাই একটি গাছ কাটার আগে অন্ততঃ দুটি গাছ লাগান। বেশি করে গাছ লাগাই পরিবেশ বাঁচাই।” – পরিবেশ সুন্দর রাখতে গাছের বিকল্প নেই বলেও মনে করেন সাংবাদিকবৃন্দরা।

শেয়ার করুন