২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছে তাঁতীলীগ- আরিফুল মওলা

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার জেলা তাঁতীলীগের সভাপতি আরিফুল মওলা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছে তাঁতীলীগ। সেই লক্ষে কক্সবাজার জেলার ৮টি উপজেলা ও ৪টি পৌরসভায় তাঁতীলীগকে সুসংগঠিত সংগঠনে পরিনতকরা হচ্ছে। আজ উখিয়া উপজেলা তাঁতীলীগের সম্মেলনের উদ্বোধন করে আরিফুল মওলা এইসব কথা বলেন।

উখিয়া উপজেলা তাঁতীলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, উখিয়া উপজেলা তাঁতীলীগে সম্মেলনকে কেন্দ্র করে আজ পুরো উপজেলাতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ ধরে রেখে উখিয়ার আওয়ামী রাজনীতিকে আরো শক্তিশালী করতে হবে।

সম্মেলনে প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর। তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাবাহিকতা জনগনের কাছে পৌছাতে হবে। বিএনপি-জামাত চক্র যেইভাবে অপপ্রচার চালাচ্ছেন, তার বিপরিতে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল গ্রামেগন্জে ছড়িয়ে দিতে হবে।

উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায়
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক হারুন উর রশিদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, কৃষক লীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উপজেলা যুবলীগের
সাধারন সম্পাদক ইমাম হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক ইমরুল কায়েস চৌধুরী, জেলা যুবলীগ নেতা ও কক্সবাজার পৌর কাউন্সিলার দিদারুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, জেলা যুবলীগ নেতা ইয়াছির আরাফাত রিগান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।