২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বিশ্বের মতো শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে- চেয়ারম্যান জাফর আলম

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ পৃথিবীর অন্যান্য উন্নত দেশের আদলে দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে গেছে। যার ফলশ্রুতিতে বছরের প্রথম দিনে নতুন বই, মাল্টিমিডিয়া প্রজেক্টেরের মাধ্যমে পাঠদান, ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। এবং তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাবান্ধব পরিকল্পনার কারণে।
তিনি গত ১৫ জানুয়ারী সকাল ৯টায় বরইতলী পহরচাঁদা ফাযিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ আনসারী সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এইচএম বদিউল আলম, শীলখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইন, সাবেক চেয়ারম্যান মাষ্টার জসিম উদ্দিন, মাদ্রাসার সাবেক ছাত্র ড. ফরিদ উদ্দিন ফারুক. ডা: দিদারুল ইসলাম ও মৌলনা আলী হোছাইন। ##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।