২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

‘শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে। তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকুন।’ মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনে ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওবায়দুল আরও বলেন, ‘কাউকে খুন করে পার পাওয়া যাবে না। ৭৫’ আর ২০১৭ সাল এক নয়। পরিষ্কারভাবে জানাতে চাই ৭৫ এর বঙ্গবন্ধু, যে বুলেট তাকে খুন করেছে, ২০১৭ সালে সেই বঙ্গবন্ধু হাজার গুণ বেশি শক্তিশালী।’

তিনি বলেন, ‘গাইবান্ধায় লিটনকে কারা হত্যা করেছে, বাংলাদেশের মানুষ তা বুঝতে পেরেছে। ষড়যন্ত্রকারীরা লিটনকে মেরে টেস্ট কেস করছে। স্পষ্টভাবে বলতে চাই ষড়যন্ত্র চলছে, জণগণের ভোটে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না। ষড়যন্ত্রকারীরা এখন চোরাগলিতে হাঁটছে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বাহ উদ্দিন নাসিম, এনামুল হক শামীম, নোওফেল চৌধুরী, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

কাউন্সিলরদের উদ্দেশ্যে ওবায়দুল বলেন, ‘আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সর্ব কালের সর্ব বৃহৎ জনসভার আয়োজন করা হবে। পাড়া, মহল্লায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের সেখানে আনতে হবে।’ এজন্য তিনি ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।