৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশে হুঁশিয়ারি

শেখ হাসিনার একজন কর্মীও বেঁচে থাকতে বিএনপিকে কক্সবাজারের মাটিতে অপ-রাজনীতি করতে দেয়া হবেনা

সংবাদ বিজ্ঞপ্তি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
সোমবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে শুরু হওয়া বিশাল এই বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনার মিলনায়তনে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহীতে বিএনপির প্রকাশ্য জনসভা থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের ঘটনার তীব্র নিন্দা এবং হুমকি প্রদানকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শেখ হাসিনার একজন কর্মীও বেঁচে থাকতে বিএনপিকে কক্সবাজারের রাজনীতির মাঠে নাশকতা করতে নামতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দেয়া হয়।
তারা বলেন, বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা-তারেকের মতোই হত্যা ও খুনের রাজনৈতির পথেই আছে। বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলা চালিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও নিশ্চিহ্ন করার জঘন্য বর্বর রাজনীতিই করছে। তাই দেশের জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করে।
বক্তারা আরো বলেন, হত্যা-খুন-জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ উৎপাদনের কারখানা বিএনপি সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির জন্য স্থায়ী বিপদ। তাই কোনো ছাড় না দিয়ে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে বিদায় দিয়েই দেশে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে নিরাপদ ও শক্তিশালী করতে হবে।
এর আগে আলাদা আলাদা ব্যনারে বিশাল মিছিল নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ দৌলত ময়দানে জমায়েত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা কৃষকলীগের সভাপতি আতিক উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা তাঁতীলীগের সভাপতি আরিফ উল মওলা, জেলা মৎসজীবী লীগের সভাপতি আজিজ, এডভোকেট একরামুল হুদা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রুমানাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।