মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

শেখ জামালের পর কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলও

শেয়ার করুন

ওয়ালটন ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে রোববার তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হার মানে ৩-০ ব্যবধানে। তাদের হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল শেখ জামাল।

আজ মঙ্গলবার শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হয় ফরাশগঞ্জ। সুযোগ ছিল শেখ রাসেলকে হারিয়ে কিংবা ড্র করে কোয়ার্টার ফাইনালে খেলার আশা জিইয়ে রাখার। কিন্তু সেটা আর হল কই? আজ বিকেলে শেখ রাসেলও তাদের হারিয়ে দিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় নিয়েছে ফরাশগঞ্জ। আর কোয়ার্টার ফাইনালে উঠেছে শেখ জামাল ও শেখ রাসেল।

গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ জামালের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র। ওই ম্যাচে যে দল জয় পাবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে।

মঙ্গলবার ফরাশগঞ্জের বিপক্ষে প্রথম গোলের দেখা পেতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় শেখ রাসেলকে। এ সময় শেখ রাসেলের গাম্বিয়ান ফরোয়ার্ড দাওদা সিসে গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। দ্বিতীয় গোলটি দ্রুতই হয়। প্রথম গোলের ৭ মিনিটের মাথায় (৩৯ মিনিটে) বক্সের মধ্যে বল পেয়ে যান অরুপ বৈদ্য। জটলার মধ্যে শট নেন। বল জালে আশ্রয় নেয়। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

বিরতির পর ৫২ মিনিটে তৃতীয় গোলটি হয় শেখ রাসেলের। এ সময় আমিনুর রহমান সজীব গোল করেন। তাকে গোলে সহায়তা করেন মো. খালেকুজ্জামান। এরপর উভয় দল বেশি কিছু আক্রমণ-পাল্টা আক্রমণ করে। কিন্তু কোনো দলই আর জালের নাগাল পায়নি। তাতে ৩-০ গোলের জয়ের পাশাপাশি পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে শাহেদ-মিশুরা।

শেয়ার করুন