২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

শুক্রবার সদরে ৭২ সহ কক্সবাজারে ১১৬, ভিন্ন জেলায় ২৭, রোহিঙ্গা ১ পজেটিভ

কনক বড়ুয়া, কক্সবাজার :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার ১৯ জুন ৬৭৯ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ১৪৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ১১৬ জন, ভিন্ন জেলায় ২৭ জন, রোহিঙ্গা শরনার্থী ১ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৫৩৫ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ১৯ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ১১৬ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭২ জন, উখিয়া উপজেলায় ৫ জন, টেকনাফ উপজেলায় ৬ জন, মহেশখালী উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৮ জন, রামু উপজেলায় ১৪ জন পেকুয়া উপজেলায় ৬ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন।
ভিন্ন জেলার মধ্যে বান্দরবান জেলায় ২৪ জন ও রোহিঙ্গা শরনার্থী ১ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৯৬৫ জন।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৯জন। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১৭ জন, রামু উপজেলায় ১ জন, চাকরিয়া উপজেলায় ৩ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৩ জন ও টেকনাফ উপজেলায় ৩ জন।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০৮ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮৪ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭২ জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১৪৫৩৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০৪ জন করোনা রোগী।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্ট গত ২ এপ্রিল শুরু হওয়ার পর থেকে ৭৮ দিনের মধ্যে আজ ১৯ জুন শুক্রবার কক্সবাজার সদর উপজেলায় একদিনে সর্বোচ্চ সংখ্যক ৭২ জনের স্যাম্পল টেস্ট রিপোর্ট পজেটিভ আসে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।