১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

শুক্রবার বিদেশগামী যাত্রীদের প্রতি ডিএমপি’র বিশেষ অনুরোধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৩১ মার্চ শুক্রবার যারা বিদেশ যাবেন সেই সব বিদেশগামী যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

আসছে এপ্রিলে ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) তে বাংলাদেশ জাতীয় সংসদ এবং Inter Parliamentary Union (IPU)-এর যৌথ উদ্যোগে IPU-এর ১৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে IPU ভূক্ত ১৭১টি দেশের মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যসহ প্রায় ১৫ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

এছাড়াও জাতিসংঘ, IPU-এর সহযোগি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন। এসব প্রতিনিধিগণদের অধিকাংশই ৩১ মার্চ শুক্রবার বিভিন্ন সময়ে ঢাকায় এসে পৌঁছাবেন। ডিএমপি’র ট্রাফিক বিভাগ তাদের সুষ্ঠু অভ্যর্থনা ও সাবলীল যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন।

এ কারণে হযরত শাহজালাল (রহঃ) আন্তজার্তিক বিমানবন্দরের সম্মুখে যান চলাচল কিছুটা ধীরগতি সম্পন্ন হতে পারে। তাই ডিএমপি’র পক্ষে সম্মানিত বিদেশগামী যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ তারা যেন বিলম্ব এড়িয়ে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে রওনা হন। দেশের বৃহত্তর স্বার্থে সম্মানিত নগরবাসীকে ডিএমপি’র ট্রাফিক বিভাগকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।