মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

শুক্রবার কক্সবাজার বিএমএ’র কার্যকরী পরিষদের দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা

শেয়ার করুন


বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার কার্যকরী পরিষদের পরিচিতিসভা শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হবে। অনুষ্ঠানসূচিতে রয়েছে নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের পরিচিতি ও বরণ, বয়োজ্যেষ্ঠ ও মরণোত্তর চিকিৎসক সম্মননা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। বিএমএ’র কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান, কেন্দ্রীয় বিএমএ’র সাধারন সম্পাদক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইহতেশামুল হক চৌধুরী, স্বাচিপের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এমএ আজিজ, বিএম’র কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মোঃ শফিউল আজম, স্বাচিপের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মহসীন জামাল চৌধুরী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্টানে সভাপতিত্ব করবেন কক্সবাজার বিএম’র সভাপতি ও সিভিল সার্জন পুচনু। সঞ্চালনা করবেন সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান।

শেয়ার করুন