মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

শুঁটকিতে বিষ: কক্সবাজারে চার জনকে কারাদন্ড

শেয়ার করুন

আতিকুর রহমান মানিকঃ কক্সবাজারে শুঁটকি মহাল মালিকসহ ৪ জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শহর সংলগ্ন দেশের সর্ববৃহৎ সামুদ্রিক শুঁটকি শিল্প এলাকা নাজিরারটেক শুঁটকি মহালে মাছ  প্রক্রিয়াজতকরনে বিষ মেশানোর সময় হাতেনাতে এদের আটক করা হয়। বিভিন্ন প্রকার কীটনাশক, বিষমিশ্রিত পানি, স্প্রে মেশিন ও অন্যান্য সরঞ্জামও এসময় জব্দ করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ শুঁটকি করার সময় কীটনাশক ব্যবহার করে আসছিল একশ্রেণীর অসাধু ব্যাবসায়ী। তাই জনস্বাস্হ্য রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ধৃত শুঁটকি মহাল মালিক মোঃ ইদ্রিছকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। আটক অপর তিন শ্রমিক ফয়েজ উদ্দীন, আশরফ আলী এবং আবু ছিদ্দিককে মৎস্যপণ্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রন আইনে ৭ দিনের কারাদন্ড দেয়া হয়। এরা সবাই কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডস্হ কুতুবদিয়া পাড়ার বাসিন্দা। জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবদুল আলীম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম লুৎফুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। জেলা মৎস্য কর্মকর্তা জানান, উপকূলব্যাপী  এখন শুঁটকি উৎপাদন মৌসূম শুরু হয়েছে, তাই জনস্বাস্হ্য রক্ষায় বিষমুক্ত ও নিরাপদ শুঁটকি উৎপাদন নিশ্চিত করতে এরকম অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন