মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

শিশুবান্ধব কেন্দ্রে পড়ালেখা ও বিনোদনের সুযোগ পাবে রোহিঙ্গা এতিম শিশুরা : চুমকি

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ৬০ শতাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক শিশু বিষয়ক এনজিও সংস্থার কর্মীরা তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সার্বিকভাবে দেখভাল করছে। পাশাপাশি বাংলাদেশ সরকার তাদের জন্য আলাদা একটি শিশুবান্ধব কেন্দ্র খুলেছে। মাতা-পিতা ছাড়া এসব শিশুরা এখানে লেখাপড়ার পাশাপাশি বিনোদনের সুযোগ পাবে।

বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং অস্থায়ী ক্যাম্পে শিশুদের জন্য শিশুবান্ধব কেন্দ্র উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

পরে মন্ত্রী কুতুপালং শরনার্থী শিবির ও বালুখালী রোহিঙ্গা বস্তি এবং ত্রাণ কেন্দ্র ১ ও বালুখালী ত্রাণ কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আনিসুল হক, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান, কক্সবাজার মহিলা সংস্থার সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, উখিয়া থানা পরিদর্শক তদন্ত মো. কায় কিসলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেনসহ জিও এনজিও এবং বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকতারা।

শেয়ার করুন