২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

শিল্পী জনির পরিবারকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার অনুদান

কামাল শিশির, রামু:

ঈদগাঁও-ঈদগড় সড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত তরুণ সংগীতশিল্পী জনি দে রাজের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজারের নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের আবেদনের প্রেক্ষিতে এ অনুদান বরাদ্দ দেয়া হয়েছে ।

সাংসদ কানিজ ফতেমা আহমেদ জানান, নিহত প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী জনি দে এর পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কথা বিবেচনা করে অনুদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করেছিলেন। ইতিমধ্যে তিনি বরাদ্দকৃত ৫ লাখ টাকার অনুদানের চেকও গ্রহণ করেছেন।

গত ৮ অক্টোবর দুর্বৃত্তদের ধারালো কিরিচের কোপে প্রাণ হারিয়েছেন কক্সবাজার রামুর ঈদগড়ের তরুণ শিল্পী জনি দে (১৮)। জনি ঈদগাঁও ফরিদ আহমদ কলেজে থেকে এবারে এইস এস সি পরীক্ষার্থী ছিল । ছোটবেলা থেকেই গান গেয়ে আসছেন জনি। শিল্পী হিসেবে সে বেশ জনপ্রিয় ছিলেন।

নিহত জনির পরিবার কে ৫ লাখ আর্থিক অনুদান দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ কানিজ ফাতেমা আহমদকে ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সভাপতি সাংবাদিক কামাল শিশির এবং সাধারণ সম্পাদক মাসেদুল হক আরমান ঈদগড়বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।