মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

শিল্প ও বাণিজ্য মেলায় লটারীর টিকেট বিক্রয়ের অনুমোদন দেওয়া হবেনা- জেলা প্রশাসক

শেয়ার করুন

jashed-pic

শিল্প ও বাণিজ্য মেলার নামে কক্সবাজার জেলার জুয়া খেলার আদলে দৈনিক অবৈধ ও অনৈতিক লটারীর টিকেট বিক্রয়ের অনুমোদন বন্ধের দাবীতে কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেনের সাথে জেলা জাসদের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে নঈমুল হক চৌং টুটুল ও এড. আবুল কালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অদ্যাবধি দুপুর ১.০০ টায় সাক্ষাত করে আবারও একটি স্বারক লিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রহমান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এড. সিরাজুল মোস্তফা। জেলা জাসদের প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন এড. রফিক উদ্দিন চৌং, এড. আব্দুল শুক্কুর, নূর আহম্মদ, মিজানুর রহমান বাহাদুর, আবদুর রশিদ, মো: মীর মোশাররফ হোসেন, আব্দুল জব্বার, আশরাফুল করিম নোমান, প্রদ্বীপ পাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
জাসদ নেতৃবৃন্দের সাথে বিস্তারিত আলোচনা শেষে জেলা প্রশাসক বলেন, এবার শিল্প ও বাণিজ্য মেলার নামে দৈনিক অবৈধ লটারীর টিকেট বিক্রয় সহ মেলার অভ্যন্তরে কোন ধরনেরই অবৈধ জুয়া খেলার অনুমোদন দেওয়া হবেনা। যদি সিদ্ধান্ত অমান্য করে র‌্যাপেল ড্র এর নামে দৈনিক লটারী বিক্রয় করা হয়, তবে সেক্ষেত্রে প্রশাসনিক ভাবে মেলা বন্ধ করে দেওয়া হবে। উপস্থিত জাসদ নেতৃবৃন্দরা জেলা প্রশাসককে এ ধরনের সাহসী সিদ্ধান্ত প্রদান করায় আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

শেয়ার করুন