মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

শিলখালীতে সাংবাদিক আতংক ছড়িয়ে কু’চক্রী মহলের ফাঁয়দা হাশিলের গুঞ্জন!

শেয়ার করুন

shomoy
পেকুয়ার শিলখালীতে সাংবাদিক আতংক ছড়িয়ে কু’চক্রী মহলের পাঁয়দা হাশিরের গুঞ্জন উঠেছে। এঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝেও দেখা দিয়েছে বিব্রতকর অবস্থা। স্থানীয় জারুলবুণিয়া ভেডভেডী গুরাঘোনা পাড়ায় বসবাসকারী মোঃ আবুল কাসেম ভান্ডারীর পুত্র মহিউদ্দিন জানিয়েছেন, সম্প্রতি বনায়ন উপকারভোগীরা তাদের বাগানের গাছ কেটে তাদের পছন্দ মতো জায়গায় নিতে স্থানীয় কিছু পাড়ালিয়া লোকজনের ছেলেমেয়েদের ভাড়াটে শ্রমিক হিসাবে নেয়। এসব ছেলেরা ভাড়াটে শ্রমিক হিসাবে বনায়ন উপকারভোগীদের নির্দিষ্ট স্থানে গাছ পৌঁছে দেওয়ার সময় একই এলাকার মরহুম হাজি¦ ছৈয়দ নুরের পুত্র  উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠকর্মী তাদের আটকিয়ে গাছপালাগুলো কেড়ে নেয়। এসময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ওই মাঠকর্মী তার ব্যবহৃত মোবাইল ফোনে গরীব ভাড়াটে শ্রমিকদের বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি ও ভিডিও ধারণ করে তা গণমাধ্যমে প্রকাশ ও প্রচারের হুমকি দেয়। এক পর্যায়ে প্রস্তাব দেয় তাকে ম্যানেজ বা তার কথায় সায় দেয়ার। অন্যদিকে ভাড়াটে শ্রমিকদের কাছ থেকে কেড়ে নেয়া গাছপালাগুলোও রেখে দেয়া হয় তার ব্যক্তিগত নিজ জিম্মায়। অন্য একঘটনার বিবরণে জানা গেছে যে, গতকিছু দিন আগে জারুলবুণিয়া দক্ষিজুম ভিলিজারপাড়া এলাকায় স্থানীয় প্রবাস ফেরৎ আবদুস ছালাম ও গরীব দিন মজুর রুস্তম আলী নামের দু’প্রতিবেশীর মাঝে বচসার ঘটনা ঘঠে। এনিয়ে প্রবাস ফেরৎ প্রভাবশালী আবদুস ছালামের পক্ষ হয়েও একটি চক্র রুস্তম আলীর পরিবারের বিভিন্ন বিষয়ের কথাবার্তা ও ভিডিও রেকর্ড করে তার পত্রিকা টেলিভিশনে দেখানোর হুমকি দিয়ে হাতিয়ে নেন মোটাংকের অর্থ। ফলে, এধরনের ঘটনাবলী অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এলাকার নিরহ লোকজনের মাঝে নতুন করে দেখা দিয়েছে সাংবাদিক আতংক। তবে, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.দিদারুল করিম জানিয়েছেন, উপজেলার শিলখালী ইউনিয়নে বসবাস করেন এলাকার দু’স্বনামধন্য সংবাদকর্মী। এরা হলেন, যথাক্রমে দৈনিক প্রথম আলোর চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শেখ মুহাম্মদ হানিফ ও পেকুয়া বিওজেএ’র সভাপতি প্রবীন সংবাদকর্মী এস.এম.ছগির আহমদ আজগরীর মতো দু’দক্ষ সাংবাদিক। এ-দু’জনের মাধ্যমে ঘটনার সবিস্তার খোঁজ-খবর সংগ্রহ ছাড়া কোন ধরনের সংবাদ প্রতিবেদন প্রকাশ ও প্রচার অযোক্তিক অবাস্তব অগ্রহনযোগ্য বলেই স্থানীয় অধিকাংশ সংবাদকর্মীদের ধারনা। সুতারাং সাংবাদিক বা পত্র পত্রিকায় খবর প্রকাশ প্রচার নিয়ে কু’চক্রী মহলের ফায়দা হাশিলের পাঁয়তারা অনৈতিক ও সামাজিক অপরাধ।

শেয়ার করুন