২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

শিগগিরই জাপার নতুন জোটের ঘোষণা আসছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে  জোট গঠন করার প্রক্রিয়া শুরু করেছেন।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই ছোট বড় ৩৪ দল নিয়ে জাতীয় পার্টি( জাপা) নেতৃত্বাধীন জোটের শিগগিরই ঘোষণা আসতে পারে।জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিতে এসব দলগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত চলছে আলাপ  আলোচনা।

সূত্রে জানা যায়,  এরশাদের এই জোটে বেশ কয়েকটি  ইসলামি দল অংশ নিবে। হেফাজতে ইসলামসহ একাধিক ইসলামপন্থি দল ও ইসলামী চিন্তাবিদদের নিয়ে পৃথক রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন হুসেইন মুহম্মদ এরশাদ।আগামী মাসেই জোটের আনুষ্ঠানিকতা  ঘোষণা করতে তোড়জোড় শুরু করছে জাপার র্শীষ নেতারা।  হেফাজতসহ অন্য ইসলামী দল নিয়ে জোট গঠনের কাজ এগিয়ে নিতে বৈঠকে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন এরশাদ।

জাতীয় পার্টির র্শীষ এক নেতা জানান, বিএনপি আগামী নির্বাচনে অংশ নিবে কি না সেটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। অপরদিকে সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টিও চাইছে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে।জাতীয় পার্টি জোট গঠন করে আগামী নির্বাচনে  ৩০০ আসনে প্রার্থী দিবে।তার জন্য  চলছে যাচাই বাচাই। জোটের নেতারা কে কোন আসনের প্রার্থী হবেন তারও তালিকা চলছে।

জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানান, আগামী নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ৩০০ আসনে প্রার্থী দিবেন।তার জন্য জাতীয় পার্টির নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে।আমরা শিগগিরই জোট ঘোষণা করব। জোট গঠনের ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে কথা চলছে।

জানা যায়, ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।নির্বাচনকে ঘিরে এরশাদের এ জোটে ছোট বড় মিলিয়ে প্রায় ৩৪টি দল  যোগ দিতে পারে।

এর আগে গত ৩০ মার্চ  এরশাদ ‘জাতীয় ইসলামী মহাজোট’ নামে একটি নতুন জোট ঘোষণা দেন। সে সময় তিনি বলেছিলেন, ছোট ছোট ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে একটি জোট গঠনের পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরেকটি জোট গঠনে কাজ করছে জাতীয় পার্টি। পরে এ দুটি জোট নিয়ে একটি শক্তিশালী মহাজোট গঠন করা হবে বলেও জানিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

সূত্র- পূর্বপশ্চিম

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।