১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩ | ২৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

শিক্ষার্থীদের টিফিনের টাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্ধোধন

টিফিনের টাকা জমিয়ে স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বসালো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। জাতির জনককে ভালোবেসে কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এই প্রতিকৃতি স্থাপন করেছে । বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আজ (শনিবার ) বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিকৃতি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশের যেকোন সরকারী প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ে প্রথম বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হলো।

উখিয়ার রুমখাঁ সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের টিফিনের টাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশরাফ জাহান কাজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আকতার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোক্তার আহমেদ, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, সাধারন সম্পাদক শহিদউল্লাহ কায়সার,রুমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সহ সহ শিক্ষক, অভিভাবক ও স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

এসময় স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার ও মুক্তিযুদ্ধ ভিত্তিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।