১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

শিক্ষার্থীদের চাকরি দেওয়ার ফলে শিক্ষা প্রতিষ্টান শুন্যের কৌঠায় – উখিয়া উপজেলা চেয়ারম্যান

কক্সবাজারসময় ডেস্কঃ স্কুল-কলেজে পড়ুয়া যেসব ছাত্রছাত্রীরা রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এনজিও গুলোতে চাকরি করছে তাদের চাকরী থেকে ছাটাই করা দরকার। এনজিও গুলোর কারনে শিক্ষা প্রতিষ্টান গুলোতে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। উখিয়ার বিভন্ন শিক্ষার্থীদের চাকরী দেওয়াতে স্কুল কলেজ মুখী না হয়ে শিক্ষা প্রতিষ্টান শূণ্য হয়ে পড়েছে। তাই স্থানীয়দের চাকরি দেওয়ার পরিবর্তে এনজিওগুলো রাস্তাঘাটের উন্নয়ন ও রাস্তার যানজট নিরসনে ভুমিকা রাখতে পারে।

এনজিও গুলোতে স্থানীয়দের চাকরির প্রয়োজন নেই উল্লেখ করে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বুধবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্টিত এনজিও সংস্থা ব্রাক আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র আছে, ইয়াবা ব্যবসা হচ্ছে প্রতিনিয়ত তার উপর এনজিওগুলো রোহিঙ্গাদের নগদ টাকা দিচ্ছে। এটা কিন্ত সুখকর নয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী ক্যাম্প ইনচার্জ শহিদুল ইসলাম, সহকারী ক্যাম্প ইনচার্জ আতাউর রহমান, ব্রাকের হেড অব অপারেশন খালেদ মোর্শেদ,ব্রাকের উখিয়া ইনজার্জ ফারহান, জাহাংগীর আলম,উখিয়া রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।