৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে সরকার


শিক্ষাক্ষেত্রে দেশ এখন অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব। বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষা পদ্ধতি চালু করেছে সরকার। বছরের প্রথম দিনেই ৩৬ হাজারেও অধিক শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রশিদ নগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম এসব কথা বলেন।
তিনি বলেন, পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার পাশাপাশি পরিপূর্ণ মেধা ও মনন গঠনে শিক্ষার্থীদেরকে অবশ্যই খেলাধুলা ও সংস্কৃতিক চর্চায় উদ্ভুদ্ধ করতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা রাখা দরকার। সকলের সর্বাত্মক সহযোগিতায় রামুকে শিক্ষার নগরী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াসকে এগিয়ে নিতে হবে।
রশিদ নগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, রশিদ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজল আহাম্মদ বাবুল, নাছিরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মুবিনুর রহমান। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ।
এতে হামিদ হোসেন, বিকাশ শর্মা, গিয়াস উদ্দিন, রেজাউল করিম, সরওয়ার কামাল, জসিম উদ্দিন, মো. মারুফ, জারিয়াতুল মোস্তফা ও ওমর ফারুকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।