মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

শিক্ষক পুলিন বিহারি বড়ুয়াকে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব উখিয়া শাখার সম্মাননা

শেয়ার করুন

কনক বড়ুয়া, নিউজ এডিটরঃ

উখিয়ার শিক্ষক পুলিন বিহারি বড়ুয়া কে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব উখিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালের দিকে মধ্যরত্না পুলিন বিহারি বড়ুয়ার নিজ বাড়িতেই এই সম্মাননা প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা সার্বজনীন বৌদ্ধ সমাজ উন্নয়ন ও বিহার সুরক্ষা কমিটির সভাপতি প্লাবন বড়ুয়া, শিক্ষক অমৃত কুমার বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি মেধু কুমার বড়ুয়া, সুজন বড়ুয়া, দীনেশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব কক্সবাজার জেলা শাখার সভাপতি এড অনিল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব উখিয়া শাখার সাধারন সম্পাদক মধু বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক হিমু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় বড়ুয়া।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মিলন বড়ুয়া, সহ সভাপতি সনজিত বড়ুয়া, অর্থ সম্পাদক বিজন বড়ুয়া, সহ সভাপতি সুদত্ত বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া বিধান, সহ সাধারণ সম্পাদক শেখর বড়ুয়া, সহ অর্থ সম্পাদক তাতু বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ বড়য়া, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সনেট বড়ুয়া, সহ অর্থ সম্পাদক সুকুমল বড়ুয়া, অভ্যর্থনা বিষয়ক সম্পাদক দিলিপ বড়ুয়া, শান্তি শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কাজল বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলু বড়ুয়া, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক পাপন বড়ুয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিশান বড়য়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক লিটন বড়ুয়া, সহ অর্থ বিষয়ক সম্পাদক তপন বড়ুয়া, সহ শান্তি বিষয়ক সম্পাদক রিমন বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক বাপ্পি বড়ুয়া, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক আকাশ বড়ুয়া, দপ্তর বিষয়ক সম্পাদক রিন্টু বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক শিপন বড়ুয়া, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ বড়য়া রকি, প্রচার সম্পাদক প্লাবন বড়ুয়া মিশু, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক জনি বড়ুয়া, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক অনিক বড়ুয়া ও অভিষেক বড়ুয়া সহ আরো অনেকে।

 

উল্লেখ্য, প্রবীণ শিক্ষক (অব:) পুলিন বিহারী বড়ুয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি নিজস্ব ভূমি ও অর্থ সহায়তায় পাশ্ববর্তী হলদিয়াপালং ইউনিয়নে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয় এবং রুমখাঁপালং হাতিরঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার সহধর্মিণী শিক্ষিকা প্রীতি বড়ুয়া। তাদের তিন সন্তান। তিন সন্তানদের মধ্যে ডাঃ উত্তম কুমার বড়ুয়া, এম. বি. বি.এস (বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে কর্মরত)। বড় মেয়ে মৈত্রী বড়ুয়া বঙ্গমাতা সরকারি মহিলা কলেজের প্রভাষক। ছোট মেয়ে পাপড়ি বড়ুয়াও স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

শেয়ার করুন