
কক্সবাজার শহর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহেনা আকতার পাখি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র কক্সবাজার জেলা সমন্বয়কারী মনোনিত হয়েছেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল আবেদীন ১১ নভেম্বর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেন। এদিকে কক্সবাজার ডিসট্রিক্ট কোঅর্ডিনেটর করায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন রাজনৈতিক ও মানবাধিকার কর্মী শাহেনা আকতার পাখি সংশ্লিষ্ঠ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হিসেবে সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলা নির্মান করে জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাড়াঁবার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন তিনি।
শাহেনা অাকতার পাখি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র কক্সবাজার জেলা সমন্বয়কারী মনোনিত
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।







