৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

শাহরেজার জীবনও কেড়ে নিল ডাম্পার!

পরিবারে বাবার মৃত্যুতে অন্য পড়ুয়াদের মতো স্কুলে যাওয়া হয়নি যার! সংসার টানতে গিয়ে যে প্রতিভা স্বপ্নমানব বনতে পারেনি।

উখিয়ার রাজপথে জীবন বাঁচাতে, জীবন সাঁজাতে, পরিবারের ক্ষুধা মেটাতে– কম্পিউটারের বাটনই বনেছিল আপণজন!

রাজপথ থেকে খসকে খসকে উখিয়া উপজেলা পরিষদের কম্পিউটার ম্যানের চেয়ারটা পেয়েছিল ঠিক!— সবে শুরু জীবন!
এমনি সময় নিরহ, ভদ্র, জীবনের সুখ না দেখা জীবনযোদ্ধা, পরিবারের একমাত্র উপার্জনের মানুষটিরই আজ জীবন কেঁড়ে নিল বেপরোয়া ডাম্পার!

এই ডাম্পার উখিয়া স্টেশনেই কেঁড়ে নিল কত জীবন! একরাম মার্কেটের জমিদার একরাম ভাগ্যক্রমেই বেঁচে গেছে। সব কথা সবাইর জানা।

প্রশাসন প্রশাসন চালাচ্ছে, রাজনীতিবিদেরা রাজনীতি করছে, সুশীল সমাজ তার কাজ সারছে, সাংবাদিকেরা লিখছে, শিক্ষকেরা তার কাজ করছে,ব্যবসায়ীরা ব্যবসা চালাচ্ছে, বি,এ / এম,এ / ডাক্তার / ইঞ্জিনিয়ার, যে যার যার কর্মে,

সবাই মিলে কি আমরা একটা ডাম্পারকে শৃংখলিত করতে পারলাম! এ দায় কি কারো একার!

পড়ালেখা, অর্থকড়ি, ক্ষমতা, রাজনীতি, কোনটিই যদি একটা ডাম্পার শৃঙ্খলা উপহার দিতে অক্ষম বনে। কি দরকার আমাদের? পড়ালেখার! ক্ষমতার! রাজনীতির! প্রশাসনের!
সমাজে দায়বদ্ধতাহীন এমন পরাজিত মানুষের কাছ থেকে সব কেঁড়ে নেয়া হউক, তারমধ্যে আমার সার্টিফিকেটটি থাকুক সর্বপ্রথম!

লেখকঃ

আলমগীর মাহমুদ,

বিভাগীয় প্রধান। সমাজবিজ্ঞান বিভাগ উখিয়া কলেজ কক্সবাজার।
alamgir83cox@gmail. com

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।