১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

শাহজালালে ৪২টি স্বর্ণের বারসহ আটক ১

হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২টি (৪ কেজি ৮৭০ গ্রাম) স্বর্ণের বারসহ জহিরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) এইচ এম আহসান কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টটসের প্রিভেনটিভ দলের সদস্যরা গ্রিন চ্যানেলের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। এসময় যাত্রী জহিরুল ইসলামকে সন্দেহ হলে গ্রিন চ্যানেল আসা মাত্রই চ্যালেঞ্জ করা হয়। পরে যাত্রীর শরীর তল্লাশি করে অন্তর্বাসের ভেতর থেকে ১০ তোলা ওজনের ৪২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক স্বর্ণের ওজন ৪ কেজি ৮৭০ গ্রাম। যার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।