২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মেয়র মুজিবের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মেয়র মুজিবুর রহমান। বৃহস্পতিবার সকালে পৌরসভা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর, সাধারণ সম্পাদক বেন্টু দাশ, কাউন্সিলর রাজবিহারী দাশ, সদর উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, শহর পূজা কমিটির সাধারণ সম্পাদক জনি ধর, মিল্টন নন্দী, সুজন শর্মাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা, সদর, পৌর পূজা কমিটিসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পরে শারদীয় দুর্গোৎসব সফলভাবে শেষ করতে পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নগর পিতা মুজিবুর রহমান।
আগামী ১ অক্টোবর শুরু হয়ে ৫ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।