৩০ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

শান্তিরক্ষা মিশনে যাবে ডাক্তার ও ইঞ্জিনিয়ার

কুয়েতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে পুলিশের পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহ্বুবুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও হোসনে আরা বেগম এসং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে সিএমএইচ এর চিকিৎসা সেবার পরিসীমা নিয়ে আলোচনা হয়। কমিটি হাসপাতালটির চিকিৎসা সেবার পরিসীমা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করে। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সব বাহিনীর বেসামরিক চর্তুথ শ্রেণির কর্মচারীদের পরিবারের সদস্যসহ অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদের ওই হাসপাতালে চিকিৎসা সুবিধা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

এ ছাড়াও বৈঠকে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কার্যক্রম আধুনিকায়নের জন্য ও সাংগঠনিক কাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় জনবল সংযোজন, আইএসপিআর এর ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্যও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন জনবল নিয়োগের তাগিদ দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।