১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দলগুলোর মধ্যে মতৈক্য প্রয়োজন : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যের প্রয়োজন।
রাষ্ট্রপতি পরবর্তী নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত গ্রহণে তাঁর উদ্যোগের অংশ হিসেবে আজ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত এ বৈঠকে দলের দশ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাসদ সভাপতি আ স ম আব্দুর রব।
প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে জাসদ ইসি গঠনে স্থায়ী সমাধানে আইন প্রণয়নসহ তিন দফা প্রস্তাব পেশ করেছে। আ স ম আব্দুর রব বলেন, গণতন্ত্র এবং একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়।
বৈঠকে নতুন ইসি গঠনে গঠনমূলক প্রস্তাব দেয়ার জন্য জাসদ প্রতিনিধিদলকে রাষ্ট্রপতি ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি পরবর্তী ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেয়ার পর প্রথম গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বৈঠক করেন। কাজী রকিবউদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে। বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।