১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

শাকিব খানের দুঃখ প্রকাশ

চলচ্চিত্র পরিচালক সমিতিসহ ১৩টি সংগঠন বয়কট করেছিল শাকিব খানকে। গতকাল শনিবার (২৯ এপ্রিল) সমিতিগুলো সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়।

এর পরিপ্রেক্ষিতে আজ রোববার অভিনেতা আলমগীর, সোহেল রানা, প্রযোজক খোরশেদ আলম খসরু ও আরশাদ আদনানের মধ্যস্থতায় এফডিসিতে এসে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন শাকিব খান।

বরেণ্য অভিনেতা আলমগীর বলেন, ‘বিষয়টা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমি ও সিনিয়র কয়েকজন শিল্পী মিলে শাকিব খানের সঙ্গে কথা বলেছি। ও বলেছে যা হয়েছে ভুল বোঝাবুঝির মাধ্যমে। আপনারা আমার গুরুজন, যা বলবেন তাই মাথা পেতে নেব।’

তিনি আরও বলেন, ‘তার ভুল বুঝতে পারায় ও অনুতপ্ত হওয়ায় তাকে নিয়ে এসেছি এফডিসিতে। সে চলচ্চিত্র পরিচালক সমিতিসহ বাকি সব সমিতির কাছে সরি বলেছে। সে বলেছে পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় কিছু কথা না বুঝে বলে ফেলেছে। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে সে আন্তরিকভাবে দুঃখিত।’

অভিনেতা সোহেল রানা বলেন, ‘বিষয়টা মিটে যাওয়ায় আমরা সবাই আনন্দিত। সবাইকে মিলেমিশে থাকতে হবে। ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

এই প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘শাকিব তার বেফাঁস বক্তব্যের জন্য সরি বলেছে। ও আমাদের সন্তানের মতো। না বুঝে কিছু ভুল করেছে। তার ভুলটা বুঝতে পারায় তাকে অভিনন্দন জানাই। তবে তার দুঃখ প্রকাশে আমাদের বক্তব্য আগামীকাল সংবাদ সম্মেলন করে জানাব।`

আগামীকাল সোমবার (১ মে) বিকেল ৩টায় এফডিসিতে সংবাদ সম্মেলন ডেকেছে চলচ্চিত্র পরিচালকসহ শাকিবকে বয়কট করা সংগঠনগুলো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।