৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

শহরের হোটেল মোটেল জোন থেকে দালাল ও পতিতা খদ্দরসহ আটক ২৮

at
কক্সবাজার কলাতলী হোটেল মোটেল জোনে অবস্থিত ৫ টি কটেজ থেকে দালাল,  খদ্দের ও যৌনকর্মী সহ ২৮ জনকে আটক করা হয়েছে। ২৩ মার্চ বিকেল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
অভিযান চালানো কটেজ গুলো হলো, কলাতলী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত আশিকের মালিকানাধীন কম্পোট কটেজ থেকে ৪ জন, ঈসমাইলের নেতৃত্বে থাকা আমির ড্রীম কটেজ থেকে ১ জন, সী টাউন কটেজ থেকে ৩ জন, সমুদ্র বিলাস থেকে ১ জন ও মায়া কানন থেকে ১৫ জন যৌনকর্মীকে আটক করা হয়। উক্ত কটেজে নিয়ন্ত্রন থাকা ৪ জন দালাল ও খদ্দের আটক করা হয়েছে।
রাত সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের যাচাই বাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।