মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

শহরের বাসটার্মিনাল থেকে শীর্ষ মানবপাচারকরী আটক : অস্ত্র উদ্ধার

শেয়ার করুন

শহরের বাসটার্মিনাল এলাকা থেকে রেজাউল হক (৩০) নামের এক শীর্ষ মানাবপাচারকারী দালালকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরের দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। ধৃত আসামী উপজেলার ডিক্কুল এলাকার আবুল হোসেন এর পুত্র বলে জানা গেছে। এসময় তার কাছে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে নামে র‌্যাব।
র‌্যাব-৭ ক্যাম্পের কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো: জিয়াউর রহমান জানান, ধৃত আসামীকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। সর্বশেষ গতরাত সাড়ে ৯টার দিকে উত্তরণে এলাকায় ১টি দেশীয় এলজি ২ রাউন্ড বুলেট ও একটি চুরি উদ্ধার করে। তিনি আরো জানান, ধৃত আসামী রেজাউল হক একজন শীর্ষ মানবপাচারকারী এটা এলাকায় সর্বজন জানে। আসামী রেজাউল হকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
উল্লেখ্য যে, তার বিরুদ্ধে পূর্বে অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান র‌্যাব।

শেয়ার করুন