মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

শহরের ফদনার ডেইলে ভয়াবহ অগ্নিকান্ড, মহিলার মৃত্যু

শেয়ার করুন

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের ফদনারডেইল এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৭ বসতবাড়ি ও তিনটি মুদিদোকান পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শোকাহত এক মহিলা স্ট্রোক করে মারা গেছেন। তিনি ওই এলাকার মো. ছালেকের স্ত্রী হোসনে আরা (৪৫)। স্থানীয় কাউন্সিলর আকতার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা (সার্বিক) প্রশাসক কাজী আবদুর রহমান, পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
আকতার কামাল জানান, ওই এলাকার ইমাম হোসেনের স্ত্রী শারমিন আকতারের মালিকানাধীন ভাড়াবাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আগুন জ্বলে। ফায়ারসার্ভিস দলসহ সাধারণ লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হোসনে আরার ভাসুর মো. হারুন সওদাগর জানান, আগুনে সর্বস্ব পুড়ে যাওয়ার শোক সইতে না পেরে হোসনে আরা স্ট্রোক করেন। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীসহ প্রশাসনের আরো কয়েকজন কর্মকর্তা। তারা ক্ষতিগ্রস্তদের সান্ত¡না দেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন