১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শহরে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাকারি আটক

download

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে তিন ব্যবসায়িকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ইউনুছ নামের এক ছিনতাইকারি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সদর মডেল থানা পুলিশের একটি টিম তাকে আটক করে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বখতিয়ার উদ্দিন চৌধুরী ইউনুছ নামের এক ছিনতাইকারিকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত: কক্সবাজার শহরে তিন ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে ৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল মুখোশধারী। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে শহরের বাজারঘাটার মিষ্টিরাজ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এতে তিন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, মৎস্য ব্যবসায়ী সদর উপজেলার খুরুশ্কুল ইউনিয়নের মেহেদীপাড়া গ্রামের মৃত কালুর ছেলে আলী আহমদ সওদাগর ( ৫৫ ) ও একই ইউনিয়নের পেচারঘোনা গ্রামের নুরুল হুদার ছেলে শাহাবুদ্দিন ( ৩৫ ) এবং শহরের ঘোনাপাড়ার মৃত অভিনাশ দাশের ছেলে রতন দাশ ( ৪৫ )।
আহতরা জানায়, তারা বাস টার্মিনাল পাওয়ার হাউসের কক্সবাজার সী ফুডসে মাছ সরবরাহ করে। প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সেখানে মাছ দিয়ে টমটম করে বাড়ি ফিরছিল। তাদের টমটমটি শহরের বাজারঘাটা এলাকায় পৌঁছালে দক্ষিণ পাশ্বের একটি উপসড়ক থেকে একটি টমটম নিয়ে মুখবাধা অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ধারালো ছুরি নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় মুখোশধারীরা গুলি দুইজন গুলিও ছুরিকাঘাত করে ব্যবসায়ীদের হাতে থাকা প্রায়ই ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ফাঁকা গুলি ছুঁড়ে মুহুর্তের মধ্যে পালিয়ে যায় মুখোশধারীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।