২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

শহরে গুলি বর্ষণ করে ৫ লাখ টাকা ছিনতাই, দু’ব্যবসায়ী গুলিবিদ্ধ

download

 কক্সবাজার শহরে প্রকাশ্যে দিবালোকে গুলি বর্ষন করে দু’মৎস্য ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ও ছরিকাহত দু’ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ০৫ মে মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে শহরের ব্যবসায়ীদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সুত্রে জানা যায়, কক্সবাজার পাওয়া হাউসস্থ কক্সবাজার সী ফুডস ফিশারীজ থেকে ৫ লাখ টাকা নিয়ে ৫মে মঙ্গলবার রাত ১০টার দিকে দুই ব্যবসায়ী রতন দাশ (৫৫) ও মো. সাহাব উদ্দিন (৩৫) মাছ কেনার জন্য ব্যাটারী চালিত ই-বাইক(টমটম) নিয়ে শহরের ফিশারীঘাট আসছিল। পথিমধ্যে শহরের বাজার ঘাটাস্থ এনসিসি ব্যাংক’র সামনে পৌছালে মুখোশধারী দুই ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে তাদেরকে এলোপাতাড়ি গুলি ও ছুরিকাঘাত করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীরা সশস্ত্র অবস্থায় এলোপাতাড়ী গুলি বর্ষণ করায় ভয়ে আশপাশের লোকজন এগিয়ে আসার সাহস করেনি।
প্রত্যক্ষদর্শী লোকজন গুরুতর আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। গুলিবিদ্ধ রতন দাশ শহরের ঘোনারপাড়ার এলাকার মৃত অভিনাশ দাশের ছেলে ও ছুরিকাহত মো. সাহাব উদ্দিন সদরের খুরুশকুল পেচাঁরঘোনা এলাকার নুরুল হকের ছেলে বলে জানা গেছে।
প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় পুরো শহরে ব্যবসায়ীদের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে। ইতোপূর্বেও এধরনের আরো বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ছিনতাইকারী কিংবা লুন্ঠিত টাকা উদ্ধারের ব্যর্থ হয়েছে প্রশাসন। শহরে ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের ঘটনায় ফিশারীঘাটসহ আশপাশের ব্যবসায়ীরা ইতোপূর্বে মানববন্ধন ও ধর্মঘট ডেকেও নিস্তার পায়নি।
ব্যবসায়ীরা মনে করেন, সাম্প্রতিক সময়ে শহরের আইনশৃংঙ্খলা পরিস্থিতি হঠাৎ অবনতি ঘটেছে। চুরি, ছিনতাইসহ অপরাধমুলক কাজ বেড়ে যাওয়ায় শহরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে।

uf

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।