২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

শহরে অস্ত্র ও কার্তুজসহ নুরু গ্রেফতার

11205958_452400458257014_5619971043364704240_n

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী নুরু বাহিনীর প্রধান নুরুল ইসলাম নুরু (২৮) কে দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা। ৩০ এপ্রিল রাত ৮ টায় কলাতলী জেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাসটার্মিনালস্থ পশ্চিম লারপাড়া এলাকার মৃত নুর হোছনের পুত্র।
প্রাপ্ত তথ্যমতে, নুরুল ইসলাম নুরু একটি স্বশস্ত্র বাহিনী গঠন করে জমি জবরদখল, ডাকাতি, অপহরণ, চাদাঁবাজি সহ নানা ভাবে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। কলাতলী মোড় থেকে বাসটার্মিনাল পর্যন্ত পাহাড়ী এলাকায় আধিপত্য বিস্তার করে বসবাসকারী সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল নুরুল ইসলাম নুরু। তার গ্রেফতারে ওই এলাকায় বসবাসকারীদের মাঝে স্বস্থি ফিরে এসেছে বলে জানান অনেকে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এর এস.আই মনিরুল ইসলাম ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলগেইট এলাকায় অভিযান চালিয়ে নুরু বাহিনী প্রধান নুরুকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কোমর থেকে একটি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চাঁদাবাজি সহ ডজন মামলা রয়েছে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।