২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

শহরে অবৈধ টমটমের বিরুদ্ধে ধরপাকড় শুরু


যানজট নিরসন কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসন। শহরে শুরু হয়েছে লাইসেন্স বিহীন অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান। ২২ জানুয়ারী সকাল থেকে দুপুর পর্যন্ত ধরপাকড় চলে। অভিযানে জব্দ করা হয় ২৮টি টমটম, ১টি মাহিন্দ্রা ও ১টি রিকসা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরীন ফেরদৌসীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ পরিদর্শক নাসিম আহমদ ও কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরীন ফেরদৌসী জানান, শহরের যানজট নিরসনে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন। এই শহর সবার। তাই সকলের উচিত যানজট নিরসনে এগিয়ে আসার। জব্দকৃত টমটম গুলো কক্সবাজার পৌরসভার জিম্মায় দেয়া হয়েছে। যাছাই-বাছাই করে বৈধ টমটম ফেরত দেয়া হবে। আর অবৈধ টমটম ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।