২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

শহর মাতিয়ে দিলো কসউবি’র র‌্যালী

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের (কসউবি) র‌্যালী মাতিয়ে দিলো কক্সবাজার শহর। র‌্যালীর ঢোল, শ্লোগান ও ভেপুর শব্দে মাতোয়ারা হয়ে উঠে চারিদিক।

পুনর্মিলনীর প্রথম অধিবেশন শেষে বেলা ১২টার দিকে র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীর উদ্বোন করেন মন্ত্রী পরিষদ সচিব কক্সবাজারের কৃতি সন্তান শফিউল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কক্সবাজার সদরের চৌফলদন্ডীর সন্তান কসউবির প্রাক্তন ছাত্র হেলাল উদ্দীন। উদ্বোধনের পর র‌্যালীটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বাজারঘাটার প্রধান সড়ক হয়ে শহীদ স্মরণী সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ পরিষদ সড়ক দিয়ে র‌্যালী ফের বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ কসউবির প্রাক্তন ছাত্র আশেক উল্লাহ রফিক। আরো ছিলেন, নঈমুল হক চৌধুরী টুটুল,
র‌্যালীতে অংশ গ্রহণকারীরা ভেপু বাজিয়ে ‘শত বছরের’ উল্লাস প্রকাশ করেন। এসময় বিদ্যালয় নিয়ে তোলা শ্লোগান, ভেপু আর ঢোলের শব্দে চারিদিক মাতোয়ারা হয়ে উঠে। র‌্যালীতে তরুণ থেকে করে একেবারে ৫০/৬০ দশকের প্রাক্তন ছাত্র পর্যন্ত অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।