১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

শব্দ দূষণের দায়ে কক্সবাজারে মামলা ও জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি:

হাইড্রোলিক হর্ণে উচ্চমাত্রায় শব্দ দূষণের সৃষ্টি করে পরিবেশ  দায়ে কক্সবাজারে ৩৬টি যানবাহন চালককে মামলা করে ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। বৃহস্পতিবার  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংক রোড ও কক্সবাজার-টেকনাফ সড়কের মুহুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৩৬ টি যানবাহন চালকের বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করে সাড়েন একষট্টি হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯৬ টি হাইড্রোলিক হর্ণও জব্দ করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান, পরিদর্শক ফাইজুল কবির।
পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।