২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

শপথ নিলেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এমানুয়েল ম্যাক্রোঁ।

দেশটির ২৫তম প্রেসিডেন্ট হলেন তিনি। নেপোলিয়নের পর ফ্রান্সের সর্বকনিষ্ঠ শাসক হলেন ৩৯ বছর বয়সি ম্যাক্রোঁ।

ফ্রান্সের সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরাঁ ফ্যাবিয়াস নতুন প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁর নাম ঘোষণা করেন। এর মধ্য দিয়ে এখন থেকে আগামী পাঁচ বছরের জন্য এলিসি প্রাসাদের অধিপতি হলেন ম্যাক্রোঁ। এর আগে প্রাসাদ ছেড়ে যান বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

গত সপ্তাহে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৬৬ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল ফ্রন্টের (এনএফ) প্রার্থী মারি লি পেনকে পরাজিত করেন ম্যাক্রোঁ।

গত বছর লা রিপাবলিক এন মার্চে দল গঠন করে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন ম্যাক্রোঁ। এ জন্য তিনি ওলাঁদ সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন।

আগামী মাসে পার্লামেন্ট নির্বাচনে ৫৭৭ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছে ম্যাক্রোঁর দল।

এদিকে, রয়টার্সের এক খবরে বলা হয়েছে, সোমবারের মধ্যে একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন ম্যাক্রোঁ এবং মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠন করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।