মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

শনিবার দেশব্যাপী বিএনপির প্রতিবাদ সমাবেশ

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্কঃ দলের চেয়ারপাসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার (১৪ অক্টোবর) সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন সব জেলা, মহানগরী ও রাজধানী ঢাকার প্রতিটি থানায় এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রুহুল কবীর রিজভী বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন। বিষয়টি তার আইনজীবীরা আদালতকে জানিয়েছেন এবং এ সংক্রান্ত কাগজপত্রও জমা দিয়েছেন। তারপরও আদালত খালেদার জামিন বাতিল করেছেন। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের সর্বোচ্চ জায়গার নির্দেশে খালেদার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এটা জাতির বুঝতে সমস্যা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের হুকুমেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর প্রমাণ হলো গ্রেফতারি পরোয়ানা জারির পর পর ছাত্রলীগ-যুবলীগের আনন্দ মিছিল। দেশে মিথ্যা মামলায় পরোয়ানা জারির হিড়িক চলছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য একটি অশুভ পরিকল্পনা করছে সরকার। আর তা বাস্তবায়ন করার জন্য জনপ্রিয় নেত্রী ও বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু দেশের জনগণ সরকারের আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হতে দেবে না।’

শেয়ার করুন