২৪ জুলাই, ২০২৬ | ৯ শ্রাবণ, ১৪৩৩ | ৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

শক্তিশালী পালংখালীকে ১-০গোলে হারিয়ে রুহুল্লাডেবার বিজয়

received_1819511624973737
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ঐত্যিবাহী সোনাইছড়ি খেলার মাঠে ক্রীড়া সংগঠন সোনাইছড়ি খেলোয়াড় সমিতির আয়োজিত মাস ব্যাপী উখিয়ার কৃতি সন্তান শহিদ এ.টি এম জাফর আলম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ দিনের খেলা ৩ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্টিত হয়েছে হয়েছে। ৪র্থ দিনের খেলায় উখিয়া উপজেলার পরা শক্তিশালী দল পালংখালী খেলোয়াড় সমিতিকে ১-০ গোলে হারিয়ে উপজেলার আর একটি শক্তিশালী দল রুহুল্লাডেবা বাছাই একাদশ জয় লাভ করেছে। খেলা বিকাল ৪টায় শুরু হয়ে ২মিনিটের মাথায় রুহুল্লাডেবা বাছাই একাদশে ৮নং জার্সিধারী আক্রমণ ভাগের খেলোয়াড় হেলালের পা থেকে খেলার একমাত্র গোলে কোটবাজার রুহুল্লাডেবা বাছাই একাদশ পালংখালী খেলোয়াড় সমিতিকে পারস্ত করে। টান টান উত্তেজনা, আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে পালংখালী খেলোয়াড় সমিতি বার বার আক্রমণ করলেও খেলার শেষ পর্যন্ত কোন গোলের দেখা মিলেনি।
গোল হজম করার জন্য পালংখালী খেলোয়াড় সমিতি বার বার আক্রমণ করলেও প্রথমার্ধের খেলায় কোন গোলের দেখা পায়নি। ফলে খেলার দ্বিয়ার্ধে খেলা নির্ধারিত সময়ে শেষ হলেও পালংখালী খেলোয়াড় সমিতি বনাম কোটবাজার রুহুল্লাডেবা ফুটবল বাছাই একাদশের উত্তেজনা মূলক এই খেলার ফলাফল ১-০ গোলে রুহুল্লাডেবা জয় লাভ করে। ঐত্যিবাহী ক্রীড়া সংগঠন সোনাইছড়ি খেলোয়াড় সমিতি আয়োজিত মাস ব্যাপী শহীদ এ.টি.এম জাফর আলম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর ৪র্থ দিনের খেলায় উপস্থিত ছিলেন উখিয়া আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ইয়াকত আলী বাবুল, সাবেক মেম্বার আবুল হোছেন, আয়োজক কমিটির আহব্বায়ক ছানা উল্লাহ সহ ক্রীড়ামুদি হাজার হাজার দর্শক। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি সুধীর বড়–য়া ভুলো, সহকারী রেফারীর দায়িত্বে ছিলেন, সিরাজুল ইসলাম সিরাজ ও মিল্টন দত্ত, চতুর্থ রেফারী ছিলেন মোঃ আলমগীর। ৪র্থ দিনের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় পালংখালীর খেলোয়াড় সমিতির ১০নং জার্সিধারী ফরওয়ার্ড রাসেল। মাসব্যাপী অনুষ্ঠিত এ খেলায় আজ ৪ নভেম্বর বিকাল ৪ টায় একই মাঠে উখিয়া উপজেলার শক্তিশালী দল উত্তর পুকুরিয়া ইয়ংস্টার বনাম উপজেলার আরেকটি শক্তিশালী দল সোনাইছড়ি বাছাই একাদশ এর খেলা মাঠে গড়াবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।