২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

লোহাগাড়ায়“দুর্নীতি উন্নয়নের অন্তরায়” শীর্ষক রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সার্কোলেশন অনুযায়ী লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় “দুর্নীতি উন্নয়নের অন্তরায়” শীর্ষক এক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করেছে।

১৫সেপ্টেম্বর (রবিবার) বেলা ৩টায় লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে অনুষ্টিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।

লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দরবেশীয়া জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ড.মাহমুদুল হক ওসমানী`র সভাপতিত্বে মাদ্রাসার প্রভাষক মাওলানা শহিদুল্লাহ`র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী কোম্পানি, লোহাগাড়া ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে গ্রহণ করেছে সরকার।
দুর্নীতর বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে।
তিনি আরো বলেন,
তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখবে।
মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত নয় বলেও তিনি জানান।

অনুষ্টান শেষে “দুর্নীতি উন্নয়নের অন্তরায়” শীর্ষক এক রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।