২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

লোহাগাড়ায় ৫৮টাকার পেঁয়াজ ৯২টাকা বিক্রীর দায়ে ৭মুদির দোকানকে ১৫হাজার টাকা জরিমানা

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশন এবং আধুনগর বাজারে অভিযান চালিয়ে ৭মুদির দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ৩অক্টোবর সকালে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ।

জানা যায়,ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মতে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের আলুরঘাট রোডস্হ সাহাব মিয়া সওদাগরের মুদির দোকানে ২হাজার টাকা, জসিম উদ্দিনের দোকানে ২হাজার, ফজলুল হকের দোকানে ১ হাজার, দেলোয়ার হোসেনের দোকানে ১হাজার টাকা, লোকমানের দোকানে ২হাজার রিদুয়ানের দোকানে ২হাজার এবং আধুনগর লাল মিয়া সওদাগরের দোকানে ৫হাজার টাকাসহ মোট ১৫হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ বলেন, উপজেলার বটতলী স্টেশন ও আধুনগর বাজারের ৭টি মুদির দোকানে ৫৮ টাকার ৯২টাকা বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ ৪০ধারা মোট ১৫হাজার টাকা জরিমানা করে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

অভিযানে লোহাগাড়া থানার এসআই অজয়দেব শীল,উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।