১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত

রায়হান সিকদার,(লোহাগাড়া): উৎপাদন মূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই সেøাগানকে সামনে রেখে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ৪ নভেম্বর সকাল আনুমানিক ১১ টায় উপজেলা পাবলিক হলে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে এক আলোচনা ও সমবায় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাংসদ ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহধর্মীনি বিশিষ্ট নারী নেত্রী ও সমাজকর্মী মিসেস রিজিয় রেজা চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে প্রবীণ শিক্ষাবিদ মাষ্টার প্রদীপ কুমার দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বাবু উদয়ন বড়–য়া। সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মোঃ আরমান বাবু রোমেল, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম.ডি জুনাইদ চৌধুরী, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগাড়া বটতলি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও লোহাগাড়া মা-মনি হাসপাতালে সেক্রেটারী ডাঃ আক্তার আহমদ, আমিরাবাদ ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান সমাজ সেবক এস.এম ইউনুস, মাষ্টার মোঃ মাহবুবুর রহমান, সমবায় অফিস সহকারী মোঃ মহিউদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা আ’লীগ নেত্রী সমাজকর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, “বর্তমান সরকার অসহায় ও দুঃখী মানুষের সরকার। সমবায় শক্তি, সমবায় মুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। দেশ এখন অনেক উন্নত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠান শেষে উপজেলা সমবায় অফিসের পক্ষ থেকে লোহাগাড়ার বিভিন্ন এলাকার সফল সমবায় সমিতিকে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন কেন্দ্রীয় মহিলা আ’লীগ নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী ও ইউএনও মোঃ মাহবুব আলম সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।