মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লোহাগাড়ায় ১হাজার পিচ ইয়াবাসহ টোকাই সাজ্জাত আটক

শেয়ার করুন


রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের বটতলী দরবেশহাট রোডস্হ বটতলী জামে মসজিদের সামনে হতে ইয়াবা সাজ্জাত প্রকাশ টোকাই সাজ্জাতকে আটক করেছে থানা পুলিশ।এ সময় তার কাছ ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক টোকাই সাজ্জাত উক্ত ইউনিয়নের আলা উদ্দিন পাড়া এলাকার মোহাম্মদ ইসমাঈলের পুত্র। সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ৮জানুয়ারী বিকেলে লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ হেলাল খাঁন ও এএসআই মোরশেদুল আলমের নেতৃত্বে একটি পুলিশী টীম উল্লেখিত এলাকায় তার শরীরে তল্লাসী চালিয়ে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ টোকাই সাজ্জাতকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ হেলাল খাঁন বলেন,টোকাই সাজ্জাত উল্লেখিত সময়ে দরবেশহাট রোডস্হ এলাকায় ইয়াবা বিক্রি করছিল।ইয়াবা বিক্রি করার সময় তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করি।
আটক টোকাই সাজ্জাতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ সোহরাওয়ার্দী(সরওয়ার) উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।
টোকাই সাজ্জাতকে ইয়াবাসহ আটক করায় লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার),এসআই মোহাম্মদ হেলাল খাঁন ও এএসআই মোরশেদুল আলমকে লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণ অনেক ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন